Exchange Policy

এক্সচেঞ্জ নীতি

সম্মানিত গ্রাহক, আমাদের এক্সচেঞ্জ নীতি নিম্নরূপ:

এক্সচেঞ্জ প্রক্রিয়া:

  • কোনো পণ্য এক্সচেঞ্জ করতে হলে, আমাদের যেকোনো আউটলেটে ভিজিট করতে হবে, আমাদের এক্সপার্ট এক্সচেঞ্জ প্রক্রিয়া শুরু করবে।
  • এক্সচেঞ্জের ক্ষেত্রে পূর্বে ক্রয় করা এবং নতুনভাবে কেনা পণ্যের জন্য ডেলিভারি ও কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে (যদি অনলাইনে সম্ভব হয়)।
  • পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে শিপিং খরচ গ্রাহককে বহন করতে হবে (যদি অনলাইনে সম্ভব হয়)।

পুরোনো ফোন এক্সচেঞ্জ শর্তসমূহ:

  1. ফোনটি কার্যকর ও ভাল অবস্থায় থাকতে হবে। ডিসপ্লে, ব্যাটারি ও অন্যান্য অংশ সম্পূর্ণ অক্ষত থাকতে হবে।
  2. এক্সচেঞ্জ মূল্য বর্তমান বাজার মূল্য এবং চাহিদা অনুযায়ী নির্ধারিত হবে।
  3. গ্রাহক এক্সচেঞ্জে সর্বনিন্ম ২% থেকে সর্বোচ্চ ১৫% পর্যন্ত অতিরিক্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন (Apple Trade In Programme অনুযায়ী)।
  4. অরিজিনাল আইএমইআই ও বক্স থাকতে হবে।
  5. সিঙ্গাপুর টেলিকম টিম ফোনটির মূল্যায়ন করে চূড়ান্ত এক্সচেঞ্জ মূল্য নির্ধারণ করবে।
  6. সিঙ্গাপুর টেলিকম থেকে নেওয়া যেকোনো পণ্য ক্রয়ের ১ মাসের মধ্যে এক্সচেঞ্জ করলে:
    • অফিসিয়াল প্রোডাক্ট: ইনভয়েস মূল্যের ৩০% কমে যায়
    • ইমপোর্টেড প্রোডাক্ট: ইনভয়েস মূল্যের ২০% কমে যায়


বিঃদ্রঃ এই এক্সচেঞ্জ নীতি আমাদের Terms and Conditions এর অংশ। আমাদের ওয়েবসাইট ব্যবহার করে আপনি এই নীতিগুলি পড়েছেন, বুঝেছেন এবং সম্মত হয়েছেন বলে গণ্য হবেন। কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে অনুগ্রহ করে আমাদের গ্রাহক সেবা দলের সাথে যোগাযোগ করুন।